Thursday, May 14, 2026

সাইবার সন্ত্রাসের আরেক নাম পেগাসাস: হোয়াটসঅ্যাপেও আড়ি পাতছে এই স্পাইওয়্যার, কেন্দ্রের মদত?

Date:

Share post:

সাইবার সন্ত্রাসের আরেক নাম বলা পেগাসাস (pegasus)। ইজরায়েলে (Israel) তৈরি এই সফটওয়্যার আদতে একটি স্পাইওয়্যার (spyware)। ভারত সহ বিশ্বের বহু দেশের সরকার প্রতিবাদী কণ্ঠকে রুদ্ধ করতে এই স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পেতে নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ। এমনকী রেহাই নেই ফেসবুকেরও। সেখানেও ঢুকে পড়ে গতিবিধির নজরদারি চালানো হচ্ছে। ব্যক্তিপরিসরের দখল নিয়ে ব্যক্তি স্বাধীনতাকে চুরমার করে দিচ্ছে তথ্যপ্রযুক্তির এই অস্ত্র। ২০১৯ সালের অক্টোবর মাসে খবরের শিরোনামে আসে পেগাসাস। তখন বলা হয়, সারা পৃথিবীর প্রায় ১৪০০ জনের ফোন হ্যাক হয়েছিল এই স্পাইওয়্যার ব্যবহার করে। তালিকায় ছিলেন কূটনীতিক, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, বিচারপতি, সাংবাদিক ও সরকারি আমলারা। মোদি সরকারের (modi govt.) বিরুদ্ধে তখনই এভাবে ফোনে আড়ি পাতা নিয়ে প্রতিবাদ জানান বিরোধীরা। বলা হয়, সরকারের বিরুদ্ধে কোথায় কোন স্বর উঠছে তার হদিশ পেতে কেন্দ্রীয় সরকার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে এই প্রযুক্তির সাহায্যে ইচ্ছেমত ফোনে আড়ি পাতছে।বহু স্বনামধন্য ভারতীয়র ফোন ও হোয়াটসঅ্যাপ কলেও পেগাসাসের মাধ্যমে আড়ি পাতা হয়েছিল বলে শোনা যায়। এর নেপথ্যে ছিল কেন্দ্রের বিজেপি সরকার, এই মারাত্মক অভিযোগ উঠছে তখন থেকেই। বলা হয়, ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে প্রতিবাদী গবেষক, দলিত আন্দোলনকারী, সাংবাদিক, সমাজকর্মীদের হোয়াটসঅ্যাপ হ্যাক করা হচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, পেগাসাসের কোনও অনৈতিক ব্যবহার করা হয়নি। এখানেই প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকারের অজ্ঞাতে যদি এই এরকম মারাত্মক আড়ি পাতার কাণ্ড ঘটে থাকে তাহলে আড়ি পেতেছিল কে? তার অনুসন্ধানে কেন তদন্ত করল না কেন্দ্রীয় সরকার? এখানেই সংশয়, চাপে পড়ে অস্বীকার করলেও আসলে সরষের মধ্যেই যে ভূত! কে কার তদন্ত করবে?

ইজরায়েলি সংস্থা NSO গ্রুপ এই পেগাসাস স্পাইওয়্যার তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি কার্যত একটি সাইবার অস্ত্র। আরবের এক সমাজকর্মী পেগাসাসের বিষয়টি সামনে নিয়ে আসেন। বলা হয়, অ্যাপেলের মত উচ্চস্তরের সুরক্ষিত ফোনও হ্যাক করে ফেলেছিল পেগাসাস। হোয়াটসঅ্যাপে ঢুকেও নজরদারি চালাতে সক্ষম এটি। হোয়াটসঅ্যাপে আড়ি পাতার বিরুদ্ধে ২০১৯ সালে এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা রুজু করে ফেসবুক। তখন ইজরায়েলি এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র কোনও দেশের সরকারকেই এই সফটওয়্যারটি বিক্রি করা হয়৷ এরপর কীভাবে এর ব্যবহার হচ্ছে সে বিষয়ে দায়ী নয় সংস্থা। আর খোদ পেগাসাস প্রস্তুতকারকের এই স্বীকারোক্তির পর মোদি সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ আরও জোরালো হয়েছে। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রায়ই এর ব্যবহার করে থাকে বলে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কয়েকজন সাংবাদিক এবং সমাজকর্মী এই বিষয়ে জানিয়েছেন, তাঁরা ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ পাচ্ছিলেন। তাঁদের বলা হয়েছিল, পেগাসাস তাঁদের ফোনের অ্যাকসেস নিয়েছে। উদ্বেগজনক বিষয় হল, এই প্রযুক্তির মাধ্যমে ফোনে আড়ি পাতার সময় ফোন ব্যবহারকারী কিছুই টের পান না। ভীমা কোরেগাঁও মামলায় যে সমাজকর্মীদের বিরুদ্ধে মোদি সরকার রাষ্ট্রদ্রোহের মামলা করেছে তাঁদের কয়েকজনের ফোনে পেগাসাসের মাধ্যমে আড়ি পাতা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে, রাফাল কেনাবেচায় দুর্নীতি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের ছেলের সম্পত্তি সংক্রান্ত তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করছিলেন যে সাংবাদিকরা, তাঁদের ফোনেও লাগাতার আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ।প্রশ্ন হল, কীভাবে ফোন হ্যাক করে পেগাসাস? জানা যাচ্ছে, প্রথমে ইউজারকে একটি ওয়েবসাইটের লিঙ্ক পাঠানো হয়৷ সেই লিঙ্ক ক্লিক করলে ফোনে ইনস্টল হয়ে যায় পেগাসাস। কললগ থেকে হোয়াটসঅ্যাপ পর্যন্ত সর্বত্র অনায়াসে ব্যবহারকারীর অজান্তেই সমস্ত তথ্যের অ্যাক্সেস নিয়ে নেই এই স্পাইওয়্যারটি।

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...