Monday, March 16, 2026

চাঁদা তোলা নিয়ে বিরোধ,  বন্ধ মালদহ-নালাগোলা বেসরকারি বাস 

Date:

Share post:

চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে মালদহ-নালাগোলা রুটে বেসরকারি বাস বন্ধ হয়ে গেল। চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে রাজ্যের শাসকদলের মালদহের শ্রমিক সংগঠনের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এখন কার্যত দুটি ভাগে বিভক্ত । মালদা নালাগোলা রুটে বাস সার্ভিসে সেই ছবিটাই ধরা পড়েছে। এই নিয়ে বাস শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে নেতাদের কয়েকজনের বিরুদ্ধে। ফলে গত দুইদিন ধরে মালদা নালাগোলা রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

ওই রুটের পরিবহণ শ্রমিকরা আই এন টি টি ইউসি সদস্যপদ সংগ্রহ করেছেন। তারা হবিবপুর ব্লকে ইউনিয়নে নিজেদের চাঁদাও দিয়েছেন। কিন্তু মালদা শহরের আইএনটিটিইউসি শ্রমিক নেতাদের বক্তব্য, ওই শ্রমিকদের আবারো চাঁদা দিতে হবে, সেটা মালদা শহরে। যদিও সংগঠনের জেলা সভাপতি জানিয়ে দিয়েছেন, এই জেলায় তৃণমূলের একটি শ্রমিক সংগঠন রয়েছে যার নাম অতুল চন্দ্র মার্কেট বাস মিনিবাস তৃণমূল শ্রমিক ইউনিয়ন। যার অন্তর্ভুক্ত গাজোল বামন গোলা রতুয়া চাচোল ব্লকের শাখা সংগঠন রয়েছে। হবিবপুর ব্লকে কোনরকম সংগঠন নেই। কিছু অসাধু ব্যক্তি দলের নাম কি বদনাম করার জন্য এই সমস্ত জঘন্য কাজ করছে। বাস বন্ধ করে রাখা একবারই ঠিক করেনি। আমি এই বিষয়ে প্রশাসনকে বলব বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য।

এই বিষয়ে মালদা জেলা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক সৌম্য প্রসাদ ঘোষ জানান, ঘটনায় মালিকপক্ষ কোনও রকম দায়ী নয়। মালিকপক্ষ সব সময়ই বাস চলাচল স্বাভাবিক রাখতে চায়। আমরা যতটুকু জানতে পেরেছি শ্রমিক সংগঠনের নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল এর জেরেই এই রকম ঘটনা ঘটেছে। আমরা তাদের সঙ্গে বাস চলাচলের বিষয়ে কথা বলব।

 

 

 

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...