Tuesday, February 24, 2026

রাজঘাটে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস’ পালন বিজেপির, ‘নাটক’ বলে কটাক্ষ ফিরহাদের

Date:

Share post:

বাংলা তো বটেই, গুজরাট- উত্তরপ্রদেশ সহ দেশের ৬ রাজ্যে বুধবার পালিত হচ্ছে তৃণমূলের শহিদ দিবস। তবে তৃণমূলের(TMC) একুশে জুলাইয়ের(21 july) পাল্টা এদিন শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছে রাজ্য বিজেপি(BJP)। দিল্লি রাজঘাটে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে চলছে বিজেপির ধর্না। বিজেপি তরফে কর্মসূচি পালিত হচ্ছে ব্লক ও জেলা স্তরেও। তবে তৃণমূলের তরফে বিজেপির এই কর্মসূচিকে বুধবার ‘নাটক’ বলে তোপ দাগলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম(Firhad Hatim)। কড়া সুরে তিনি জানালেন, এই ধরনের নাটক করে বিজেপি দেশজুড়ে শহিদদের অপমান করছে।

আরও পড়ুন:শহিদ দিবস পালন করতে গিয়ে ত্রিপুরায় গ্রেফতার শতাধিক তৃণমূলকর্মী

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ‘রাজ্যে গেরুয়া শিবিরের কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে শাসক দলের নেতাকর্মীরা। তৃণমূলের রাজনৈতিক হিংসার জেরে শহিদ হয়েছেন একাধিক বিজেপি কর্মী।’ কাল প্ল্যাকার্ড হাতে এদিন রাজঘাটে ধর্নায় বসতে দেখা যায় সংসদ দিলীপ ঘোষ, অর্জুন সিংয়ের মতো নেতাদের। এদিকে বিজেপির শহিদ দিবসকে পাল্টা তোপ দেগে ফিরহাদ হাকিম বলেন, বিজেপি শহিদ দিবস পালন করছে না বিজেপি নাটক করছে। সেই মর্মান্তিক দিনটিকে স্মরণ করে বিগত ২৮ বছর ধরে তৃণমূল এই একুশে জুলাই পালন করছে। বিজেপির উদ্দেশ্য তৃণমূলের এই অনুষ্ঠানকে পন্ড করা। এই ধরনের নাটক করে বিজেপি গোটা দেশের শহিদদের অপমান করছে।

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...