Friday, May 15, 2026

একুশের মঞ্চে চব্বিশের ঐক্য-বার্তা: রাজ্যে রাজ্যে “খেলা হবে”, দৃপ্ত ঘোষণা মমতার

Date:

Share post:

রাজনৈতিক মহলের প্রত্যাশা মতোই একুশের মঞ্চ থেকে ২০২৪-এর লক্ষ্যে বার্তা দিলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এদিন তৃণমূল সুপ্রিমোর ভার্চুয়াল (Virtual) ভাষণের দিকে শুধু বাংলা নয়, তাকিয়ে ছিল সারা দেশ। আর শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি, তৃণমূল নেত্রী দিল্লি থেকে মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে অ-বিজেপি (Bjp) শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন।

বুধবার দুপুরে দিল্লির (Delhi) কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ শোনার জন্য উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব ও জয়া বচ্চন, কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং, টিআরএস নেতা কেশব রাও, আরজেডি নেতা মনোজ রায়, প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুপ্রিয়া সুলের মতো নেতৃত্বরা। সবাইকে ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী।

জাতীয়স্তরের অ-বিজেপি নেতা-নেত্রীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন মমতা। তিনি বলেন, দেশের গণতন্ত্র বিপন্ন। সব গণতন্ত্রকামী নেতৃত্বকে একজোট হয়ে দিল্লি থেকে বিজেপি সরকারকে হঠাতে হবে।

আরও পড়ুন:দিল্লিতে মমতার ভাষণ শুনতে উপস্থিত চিদাম্বরম-শরদ পাওয়ারের মতো শীর্ষ নেতৃত্ব

আগেই খবর ছিল এই মাসের শেষে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি জানান, “চিদম্বরম জি, শরদ পাওয়ারজিরা যদি
২৬-২৭-২৮ এই তিনদিনের মধ্যে কোনও বৈঠক ডাকেন, তাহলে তাতে অংশগ্রহণ করব”

এরআগেই প্রশান্ত কিশোর দফায় দফায় বৈঠক করেন শরদ পাওয়ারের সঙ্গে। এরপর শরদের বাড়িতেই যশবন্ত সিনহার ডাকে অ-বিজেপি নেতা-নেত্রীদের নিয়ে বৈঠক হয়। কিন্তু তাও বিজেপির বিরুদ্ধে মুখ হিসেবে বারবারই উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এবার তৃণমূল নেত্রী নিজেই তৃতীয় ফ্রন্টের জল্পনা উস্কে দিয়ে জোট বাধার বার্তা দিলেন।

মমতা বলেন, একটা খেলা হয়েছে। বিজেপি না হটানো পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...