Thursday, May 14, 2026

অগস্টের শেষে দেশে তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা আইসিএমআর-এর

Date:

Share post:

কোভিডের দ্বিতীয় ঢেউ এখনও থামেনি। এর মধ্যেই অগস্টের শেষে দেশে তৃতীয় ঢেউয়ে আসতে পারে বলে আশঙ্কা করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। যদিও তৃতীয় ঢেউ অতটা ভয়াবহ না-ও হতে পারে বলে মত বিজ্ঞানীদের। আইসিএমআর সূত্রে জানা গিয়েছে, অগস্টের শেষ দিকে তৃতীয় ঢেউ শুরু হতে পারে। চলতে পারে এ বছরের শেষ পর্যন্ত।

কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মাঝের সময়ে দেশে এবং রাজ্যে কোভিডে সংক্রমিতের সংখ্যা কমে গিয়েছিল অনেকটাই। তবে এ বার পরিস্থিতি বদলাতে পারে।দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নামার আগেই তৃতীয় ঢেউ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেল্টা রূপই তৃতীয় ঢেউ আনতে পারে। যদি এর মধ্যে কোভিড তার রূপ বদলে আরও ভয়াবহ হয়, সে ক্ষেত্রে ধারে ও ভারে বাড়তে পারে তৃতীয় ঢেউ।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...