Saturday, April 4, 2026

আগামিকাল আইসিএসি, আইএসসি পরীক্ষার ফল প্রকাশ

Date:

Share post:

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর এবার আইসিএসি এবং আইএসসি-র ফল প্রকাশ। আগামিকাল বেলা ৩টেয় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। দশম এবং দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করবে আইসিএসই। এরপর বোর্ডের নিজস্ব ওয়েবসাইট, CISCE.org থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

করোনা আবহে এ বছর সিআইএসসিই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়। তারপরই পূর্ববর্তী রেজাল্টের মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।সেইমতো আগামিকাল পরীক্ষার ফল প্রকাশ করা হবে।  কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা বাতিল হওয়ায় এবছর উত্তরপত্র পুনরায় দেখার সুযোগ থাকছে না। একইসঙ্গে কাউন্সিল জানিয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে কোনও পড়ুয়ার কোনওরকম প্রশ্ন থাকলে তা সরাসরি পাঠাতে হবে সংশ্লিষ্ট স্কুলে। এই নম্বর নিয়ে সংশ্লিষ্ট স্কুলের কোনও প্রশ্ন বা বক্তব্য থাকলে তা কাউন্সিলের কাছে পাঠাতে হবে।১ অগাস্টের মধ্যেই তা পাঠাতে হবে।

ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। সেক্ষেত্রে মোবাইলের রাইট মেসেজ অপশনে ইউনিক আইডি লিখতে হবে।এরপর তা পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে।তাহলেই পরীক্ষার্থী নিজের ফল জানতে পারবেন।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...