Saturday, March 14, 2026

জয় গোস্বামী ও মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

কবি জয় গোস্বামী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট। এই অভিযোগ তুলে  বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের কবি জয় গোস্বামীর মেয়ে দেবত্রী গোস্বামী। সেইসঙ্গে দুই ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ দায়ের করেছেন তিনি।

কিছুদিন আগেই করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছিলেন কবি জয় গোস্বামী। তাঁকে অসুস্থ অবস্থায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। কোভিডমুক্ত হওয়ার পরও কিছু শারীরিক সমস্যার কারণে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেইসময় কবির চিকিৎসার ভার বহন করেছিল রাজ্য সরকার। আর তাই নিয়েই নেটমাধ্যমে শুরু হয় চর্চা। বিষয়টিকে নিয়ে একটি পোস্টে দাবি করা হয়, নজরুল অ্যাকাডেমির সভাপতি হিসেবে মাসে লক্ষ টাকা রোজগার করেন জয় গোস্বামী। তার পরও কেন তাঁর চিকিৎসার জন্য অর্থ দিচ্ছে রাজ্য সরকার? এমনকি এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে বলা হয়, জয় গোস্বামীর আনুগত্য লাভের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।

এরপরই কবি জয় গোস্বামী জানান, ফেসবুকের বিতর্কিত পোস্ট নিয়ে তিনি অসম্মানিত এবং অসহায় বোধ করছেন।  এই অসম্মান আর নিতে পারছেন না কবি। নজরুল অ্যাকাডেমির সভাপতি পদে থাকলেও তার জন্য কোনও বেতন পান না তিনি। ওই পদটি সাম্মানিক পদ। পাশাপাশি তিনি এও বলেন, পোস্টে মুখ্যমন্ত্রীকেও খাটো করা হচ্ছে।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...