Wednesday, June 24, 2026

রাজ্যপাল-মেয়র-বিচারপতি-বিরোধী দলনেতা, লাল-নীল বাতির গাড়িতে কেউ নয়!

Date:

Share post:

লাল ও নীল বাতির গাড়ি ব্যবহার নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করল রাজ্যের পরিবহন দফতর। শুক্রবার জারি করা ওই নির্দেশিকায় গাড়ির উপরে বাতি ব্যবহার করতে পারবেন এইরকম পদাধিকারীদের বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মন্ত্রী আমলা সাংবিধানিক পদাধিকারী মিলিয়ে ১৪ ধরণের ব্যক্তিদের নাম রয়েছে, যাঁরা গাড়িতে লাল ও নীল আলো লাগাতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এই একই বিষয়ে নির্দেশিকা জারি করেছিল পরিবহন দফতর। তবে সেখানে ১৯ ধরনের পদাধিকারীকে গাড়ির ওপরে লাল ও নীল বাতি ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছিল। এবার সেই সংখ্যা কমিয়ে ১৪ করা হয়েছে।

সাম্প্রতিককালে লাল ও নীল বাতির গাড়ি ব্যবহার করে একাধিক প্রতারণার ঘটনার সামনে আসার কারণেই পরিবহন দফতরের এই উদ্যোগ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

রাজ্যে কারা নীল-লাল বাতি দেওয়া গাড়ি ব্যবহার করতে পারবেন, তা স্পষ্ট করে দেওয়া হল ওই নির্দেশিকায়। তাতে দেখা যাচ্ছে, বাদ পড়েছেন রাজ্যপাল, বিরোধী দলনেতা, কলকাতা পুরসভার মেয়র, বিধানসভার স্পিকার এবং হাইকোর্টের প্রধান বিচারপতি।

বাতি কারা ব্যবহার করতে পারবেন, তার ১৪টি শ্রেণি স্থির করে দিয়েছে পরিবহণ দফতর (West Bengal Transport Department)। দেখে নিন একনজরে–

১। মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা।
২। মুখ্যসচিব।
৩। অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব ও সরকারি দফতরের সচিব।
৪। সংশ্লিষ্ট এলাকার ডিভিশনাল কমিশনার।
৫। রাজ্য পুলিসের ডিজি ও অতিরিক্ত ডিজি।
৬। দমকলের ডিজি।
৭। আয়কর ও শুল্ক দফতরের কমিশনার।
৮। পুলিসের আইজি ও ডিআইজি।
৯। সংশ্লিষ্ট এলাকার জেলাশাসকরা।
১০। সংশ্লিষ্ট এলাকার পুর-কমিশনার।
১১। রাজ্য পুলিসের কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার।
১২। বিভিন্ন জেলার পুলিস সুপার।
১৩। সাব ডিভিশনাল অফিসার ও সাব ডিভিশনাল পুলিস অফিসার।
১৪। পুলিসের প্যাট্রোল কার, এসকর্ট গাড়ি এবং দমকল।

আরও পড়ুন- শান্তনু সেনের সাসপেনশনে সিপিআইএমের বিলম্বিত বোধোদয়!

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...