Sunday, March 15, 2026

দুয়ারে ব্যাঙ্ক পরিষেবা চালু করল স্টেট ব্যাঙ্ক, জেনে নিন কীভাবে এই সুবিধা পাওয়া যাবে

Date:

Share post:

দুয়ারে সরকারের মত এবার দুয়ারে ব্যাঙ্ক পরিষেবাও পেতে পারেন। তবে তাঁর জন্য আপনার স্টেট ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তা হলেই কেল্লা ফতে। ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাঙ্কের দুয়ারে পরিষেবা। কিন্তু কীভাবে?

করোনা পরিস্থিতির কারণে স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে দুয়ারে পরিষেবা শুরু হয়েছে। গ্রাহকদের সুবিদার্থেই এই পরিষেবা চালু হয়েছে। এই পরিষেবার ফলে ব্যাঙ্কে না গিয়েই টাকা তোলা থেকে শুরু করে নতুন চেকবুক সংগ্রহ, পে অর্ডার সহ একাধিক পরিষেবা বাড়িতে বসেই পেয়ে যাবেন গ্রাহকরা।বাড়িতে বসেই ব্যাঙ্কের পরিষেবার মাধ্যমে গ্রাহকরা পেয়ে যাবেন ২০ হাজার টাকা পর্যন্ত নগদ টাকা। তবে সেক্ষেত্রে কমপক্ষে ১০০০টাকা তুলতে হবে। একটি টুইটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে এবার থেকে দুয়ারে পরিষেবা পাবেন গ্রাহকরা। তবে তাঁর জন্য নাম নথিভুক্ত করতে হবে http:/bank.sbi/dsb এই লিঙ্কে। এছাড়াও ব্যাঙ্কের মোবাইল অ্যাপ্লিকেশন ওয়েবসাইট কিংবা কল সেন্টার থেকে দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবার জন্য রেজিস্টার করতে পারেন বা এই সুবিধা পেতে টোল ফ্রি নম্বর ১৮০০১১১১০৩ নম্বরে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত  ফোন করতে পারেন।

তবে  হোম ব্রাঞ্জের ৫ কিলোমিটারের মধ্যেই এই সুবিধা পাবেন না গ্রাহকরা। নন ফাইনানশিয়াল লেনদেনের জন্য ৬০ টাকা সঙ্গে জিএসটি এবং আর্থিক লেনদেনের জন্য ১০০ টাকা সঙ্গে জিএসটি  দিতে হবে।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...