Friday, April 24, 2026

মানবিকতা: জখম পুণ্যার্থীকে কোলে নিয়ে ছুটলেন পুলিশকর্মী

Date:

Share post:

সুমন করাতি: কোভিড (Covid) বিধি মেনে সবে খুলেছে কালীঘাট (Kalighat) মন্দির। নির্দেশ মেনে চলছে ভক্তদের আনাগোনা। শনিবার সকালে সেখানে পুজো দিতে এসেছিলেন এক নাবালিকা। ফেরার সময় হঠাৎ তার মাথায় একটি গাছের ডাল ভেঙে পড়ে। মাথা ফেটে গুরুতর জখম হয় সে। পথচলতি মানুষ ভিড় জমান। মুহূর্তে উপস্থিত হন রিজার্ভ পুলিশের (Police) কর্মী। ওই নাবালিকাকে কোলে নিয়ে বেশ কিছু পথ ছুটে অ্যাম্বুল্যান্সে (Ambulance) তুলে দেন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা হয় তার।

করোনার (Carona) সময় শুধু আইন-শৃঙ্খলা নয়, পুলিশকে বিভিন্ন ভূমিকায় দেখেছে রাজ্যের মানুষ। কখনও গান গেয়ে সচেতনতা বার্তা প্রচার করেছেন তাঁরা। কখনও আবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় ঔষধ-পথ্য-খাবার। পথের মাঝে সমস্যায় পড়া পথচারীর সাহায্যে এগিয়ে এসেছেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট-ওসি। সেই তালিকায় যুক্ত হল শনিবারের ঘটনা। পুলিশের ভূমিকায় আপ্লুত জখম নাবালিকার পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন:মমতা-অভিষেক সাক্ষাৎ-এ কলকাতায় আসছেন ত্রিপুরা তৃণমূলের প্রতিনিধিরা

 

Related articles

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...