Thursday, May 14, 2026

এবার ভুয়ো আইনজীবীর হদিশ কেরলের আদালতে

Date:

Share post:

এ যে সর্ষের মধ্যেই ভূত, তা কে জানতো!
আইনের চোখে ধুলো দিলেন স্বয়ং আইনজীবী। যা জানাজানি হতেই  তাজ্জব সবাই । ঘটনাটি কেরলের আলাপ্পুঝারের।
জানা গিয়েছে , আলাপ্পুঝার আদালতে প্রায় দুবছর ধরে ওই মহিলা দিব্যি আইনজীবী সেজে কর্মরত ছিলেন। এমনকি বার অ্যাসোসিয়েশনের ভোটেও জয়ী হয়েছিলেন ওই মহিলা। ২৭ বছর বয়সী ওই মহিলার নাম শেসি জেভিয়ার।

“লাইভ ল”-এর তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ওই মহিলা বার অ্যাসোসিয়েশনকে বোঝাতে পেরেছিলেন যে, এক জনপ্রিয় আইনজীবীর অধীনে তিনি জুনিয়র আইনজীবী হিসাবে আলাপ্পুঝার আদালতে কাজ করেন।২০১৯ সালে ওই মহিলা বার অ্যাসোসিয়েশনে নিজের নাম নথিভুক্ত করেন। তবে দুবছর পার হলেও সেই পর্দা ফাঁস হওয়ায় বার অ্যাসোসিয়েশন রীতিমতো অস্বস্তিতে।

ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে । বার অ্যাসোসিয়েশনের কাছে অজানা ঠিকানা থেকে বেনামে একটি চিঠি আসে। সেখানে লেখা ছিল, ওই মহিলা কোনও ডিগ্রি ছাড়াই দুবছর ধরে  আইনজীবীর কাজ করে যাচ্ছেন। ঘটনাটি জানা মাত্রই তদন্তে নামে বার অ্যাসোসিয়েশন। তবে মহিলার বিরুদ্ধে যে জোরকদমে তদন্তে নেমেছে বার অ্যাসোসিয়েশন, এই বিষয় জানতে পেরেই গা ঢাকা দিয়েছেন তিনি। মহিলার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসনের আধিকারিকরাও।

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...