Tuesday, March 17, 2026

চাকরি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা! এবার পুলিশের জালে ভুয়ো সাংবাদিক

Date:

Share post:

এটাই দেখতে বাকি ছিল! রাজ্যজুড়ে ভুয়োর ছড়াছড়ি।

দেবাঞ্জন দেব (Debanjan Dev) কাণ্ডের পর থেকে একের পর এক ভুয়ো IAS, CID, CBI, IPS, স্বাস্থ্যকর্মী ধরা পড়ছে। এবার পুলিশের জালে ভুয়ো সাংবাদিক (Fake Journalist)। অভিযুক্তের নাম মানিক পাত্র। বাড়ি পূর্ব মেদনীপুরের রামনগরে (Ramnaghar)। তার কীর্তি জানলে চোখ কপালে উঠবে।

জানা গিয়েছে, এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে “সহবাস” ও প্রতারণার করেছে ওই ভুয়ো সাংবাদিক। অভিযোগ সামনে আসতেই অভিযুক্তকে আটকে রেখে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। এরপর পুলিশ উদ্ধার করে গ্রেফতার করে। জানা যায়, ধৃত মানিক আদৌ কোনও সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত নয়।

স্থানীয় সূত্রে খবর, পাশের গ্রামের এক যুবতীর সঙ্গে আলাপ হয় ভুয়ো সাংবাদিক মানিকের। সে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়ে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিল ওই যুবতীর বাবাকে। বিনিময়ে মোটা টাকা হাতিয়েও নিয়েছে সে। ঘটনাচক্রে মানিক বিবাহিত! দুটি সন্তানও রয়েছে তার। তাই ঘটনাটি জানাজাতি হতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন- তৃণমূল ত্রিপুরা যাওয়ার আগেই ভয় পেয়েছে বিজেপি: টুইটে তীব্র আক্রমণ অভিষেকের

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...