Saturday, May 16, 2026

মালদহে রেল পুলিশের হাতে উদ্ধার হাজারখানেক খাঁচাবন্দি টিয়া 

Date:

Share post:

পাচার হওয়ার আগেই হাজার খানেক খাঁচাবন্দি টিয়া সমেত এক পাচারকারীকে গ্রেফতার করল মালদা রেল পুলিশ। মঙ্গলবার রাতে কলকাতাগামী ডাউন যোগবানী এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরা থেকে ওই পাচারকারীকে বমাল গ্রেফতার করা হয়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম শেখ শহীদ। সে কাটিহার থেকে যোগবানী এক্সপ্রেসে ওঠে। তার টিকিট বর্ধমান পর্যন্ত সংরক্ষিত ছিল। তবে, পাখিগুলি কোথা থেকে সে নিয়ে এসেছিল, বা কোথায় পাচারের ছক ছিল তা এখনও স্পষ্ট হয়নি। ধৃতের কাছ থেকে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার টিয়াপাখি ও একটি বিরল প্রজাতির ময়না বাজেয়াপ্ত করা হয়েছে । মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে যোগবানী এক্সপ্রেসে তল্লাশি চালান রেল পুলিশের জওয়ানরা। ট্রেনের স্লিপার কোচের ৮ নম্বর কামরা থেকে পাখিগুলি উদ্ধার হয়। পাখি সমেত ধৃত যুবককে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...