Thursday, April 23, 2026

বেলাগাম সংক্রমণ, বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা ২০হাজার ছাড়ালো

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

অতিমারির জেরে বাংলাদেশে শুরু হয়েছে মৃত্যু মিছিল। বেলাগাম সংক্রমণের জেরে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র করোনায়  ২৩৭ জনের মৃত্যু হয়েছে।এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ১৬ জনে।বাংলাদেশের বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ২৩৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে  ১৪৯ জন পুরুষ ও নারীর সংখ্যা ৮৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হার ১ দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে ১৬ হাজার ২৩০ জন। যা গত কয়েকদিনে সর্বোচ্চ।এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ৫৬ হাজার ১৫৭টি নমুনা সংগ্রহ ও ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক শূন্য ৯১ শতাংশ।গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৭০ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৪ শতাংশ।

Related articles

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen)...