Thursday, May 14, 2026

আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করল মনপ্রীতরা

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) হকিতে ( hockey )দুরন্ত জয় পেল ভারতের( india) পুরুষ দল। এদিন তারা হারাল আর্জেন্টিনাকে( Argentina)। ম‍্যাচের ফলাফল ৩-১। এই জয়ের ফলে গ্রুপ লিগের এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল মনপ্রীত সিং, হরমনপ্রীত সিংরা।

ম‍্যাচের প্রথমার্ধে দুই দল আক্রমণে গেলেও, প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। তবে এদিনের ম‍্যাচে প্রথম থেকেই আক্রমণের দাপট বজায় রেখেছিল মনপ্রীত সিংরা। দ্বিতীয়ার্ধে ম‍্যাচের একটা সময় স্কোর থাকে ১-১।  ভারতের হয়ে প্রথম গোলটি করেন বরুণ কুমার। সেখান থেকে ম‍্যাচ নিজেদের নামে করে ভারতীয় হকি দল। ম‍্যাচের ৫৭ মিনিটে গোল করে ভারতকে ২-১ গোলে এগিয়ে দেন বিবেক প্রসাদ সাগর। এর ঠিক দু’মিনিটের ব‍্যবধানে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ভারতকে ৩-১ এ এগিয়ে দেন হরমনপ্রীত সিং। এই জয়ের ফলে বড় জয় হাসিল ভারতীয় পুরুষ হকি দল।

অস্ট্রেলিয়ার কাছে ১-৭ গোলে হারের পরেও যে ভারতীয় হকি দলের মনোবল এতটুকু ভেঙে পড়েনি, সেটা বোঝা গেল আরও একবার।

আরও পড়ুন:কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

 

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...