Wednesday, May 13, 2026

জল্পনার অবসান, আরও একবছর এটিকে মোহনবাগানে রয় কৃষ্ণা

Date:

Share post:

জল্পনার অবসান। আরও একবছর এটিকে মোহনবাগানে( Atk mohunbagan) রয় কৃষ্ণা( roy krishna)। বৃহস্পতিবার মোহনবাগান দিবসের দিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানাল বাগান কর্তারা। আরও একবছর বাগান জার্সি পরে খেলতে মুখিয়ে বাগানের ফিজি তারকা।

বাগানে সই করার পর রয় কৃষ্ণা বলেন,”যখন থেকে আমি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এই ক্লাবকে আর কলকাতার মানুষকে আমার ঘরের মত লাগত। যদি অতিমারি না থাকত তাহলে কোনও অনুরোধের প্রয়োজনই ছিল না, কিন্তু প্রত্যাশামতই ক্লাব ম্যানেজমেন্ট নিজেদের উপায়ে এগিয়ে এসেছে এবং আমায় ও আমার পরিবারকে নিশ্চয়তা দিয়েছে যে আমরা সুরক্ষিত থাকব এবং অতিমারির নানা ঝুঁকি সত্ত্বেও নিরাপদ থাকব আর এতেই আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে আমি মোহনবাগানেই খেলব। এটিকে-মোহনবাগানে থেকে যাওয়াটা আমার কাছে বড় সম্মানের এবং আমি খুবই খুশি যে এই সুখবর একটি বিশেষ দিনে সমর্থকদের দিতে পারছি। আমি আশা করছি ওরা খুশি হোক এবং সবুজ-মেরুণ দলকে সমর্থন করে যাক।”

আরও পড়ুন:অলিম্পিক্সে প্রি-কোয়ার্টার ফাইনালে অতনু দাস

 

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...