Wednesday, May 13, 2026

ডায়মন্ডহারবারে টর্নেডো আতঙ্ক

Date:

Share post:

বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গেই চলছে দফায় দফায় টানা বৃষ্টি । শুরু হয়েছে বিপর্যয়। অধিকাংশ জায়গায় ভয়ঙ্কর হয়ে উঠেছে ফুঁসে ওঠা নদীর জল।
বৃহস্পতিবার সকালে ডায়মন্ডহারবারে(Diamondherbour) ঢুকে পড়ল হুগলি নদীর জল। কাল রাত থেকেই ধীরে ধীপে বাড়ছিল নদীর জল। সকালে তা ফুঁসে উঠে ঢুকে পড়ে ডায়মন্ডহারবারের কেল্লার মাঠ সহ সন্নিহিত এলাকায়।
রীতিমতো টর্নেডোর আকার নেয় তা।
এদিন ডায়মন্ডহারবারে আচমকাই হাতির শুঁড়ের মতো ঘুর্ণি তৈরি হয়। মাত্র ২-৩ মিনিটের সেই ঝড়ে বহু দোকান ও বাড়ির ক্ষতি হয়েছে। নদী সংলগ্ন এলাকায় বহু দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ছোট আকারের টর্নেডোকে ঘিরে দারুণ আতঙ্কের পরিবেশ তৈরি হয় ডায়মন্ডহারবার এলাকায়। ভয় পেয়ে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন বহু মানুষ।

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...