Wednesday, May 27, 2026

স্কুটিনি পর্বেও ত্রুটিহীন, বিনা বাধায় রাজ্যসভায় যাবেন জহর

Date:

Share post:

রাজ্যসভার উপনির্বাচনে (Rajyasabha Bypoll) গত বুধবার  তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী হিসেবে মনোনয়ন (Nomination) জমা দিয়েছিলেন প্রাক্তন IAS তথা প্রসার ভারতীর প্রাক্তন CEO জহর সরকার (Johor Sarkar)। আজ, শুক্রবার সেই মনোনয়নপত্রের স্কুটিনি হয়। সেখানে গ্রিন সিগনাল পেয়েছেন প্রাক্তন এই আমলা। অৰ্থাৎ, তার মনোনয়ন ত্রুটিহীন। শুক্রবার নিজেই এমনটা জানিয়েছেন জহরবাবু।
প্রসঙ্গত, বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ। বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষকে সঙ্গে নিয়ে রাজ্যসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছিলেন জহর সরকার। প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অধুনা বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে জহর সরকারকে প্রার্থী করেছে তৃণমূল। আগামী ৯ আগস্ট রাজ্য বিধানসভায় একই ওই আসনে উপ-নির্বাচন এবং ফল ঘোষণা করা হবে।
তবে নামে নির্বাচন প্রক্রিয়া হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের এই প্রার্থী। কারণ, বিজেপি কোনও প্রার্থী দেয়নি। অবশ্য প্রার্থী দিলেও বিধায়ক সংখ্যার নিরিখে মোদির কট্টর বিরোধী বলে পরিচিত জহরবাবুর রাজ্যসভায় যাওয়া আটকানো যেত না। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...