Friday, June 26, 2026

বাংলাদেশে প্রতিষ্ঠা হচ্ছে ঢাকাই মসলিন হাউস

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

দেশের ঐতিহ্য হিসেবে পরিচিত মসলিনের বাণিজ্যিক উৎপাদনে এবং দেশের রফতানি ক্ষেত্রকে সমৃদ্ধ করতে ‘ঢাকাই মসলিন হাউস’ প্রতিষ্ঠা করবে সরকার।

সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে  বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্পের ‘জনপ্রশাসন পদক-২০২১’ প্রাপ্তি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় এ কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মন্ত্রী বলেন, ‘ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলার তারাবতে জুট ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজের জমিতে ঢাকাই মসলিন হাউস তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

এর মধ্য দিয়ে মসলিনের বাণিজ্যিক উৎপাদন ও নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরও  বলেন, ‘আশা করা যায়, শিগগিরই বাংলাদেশের রফতানি  পণ্যের তালিকায় মসলিন কাপড় যুক্ত হবে। ঢাকাই মসলিন রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’

ঢাকাই মসলিন বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড হবে বলে আশাবাদী মন্ত্রী। তিনি বলেন, ‘সোনালি ঐতিহ্যের ঢাকাই মসলিন আবারও মাতাবে বিশ্ব।’

১৭০ বছর আগে হারিয়ে যাওয়া বাংলাদেশের সোনালি ঐতিহ্য ও বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ঢাকাই মসলিন পুনরুদ্ধার করে হৃত গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ তাঁত বোর্ড।

এই প্রকল্পের মাধ্যমে অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে মসলিনের কাঁচামাল ফুটি কার্পাস খুঁজে বের করা, ফুটি কার্পাসের চাষাবাদ, সুতা উৎপাদন, কারিগরদের দক্ষতা উন্নয়ন করে উন্নত মানের মসলিন উৎপাদন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মসলিনের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ ও পেটেন্ট অর্জিত হওয়ায় দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের টেকসই উন্নয়ন এবং সম্প্রসারণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে আলোচনায় উঠে আসে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...