Friday, May 15, 2026

রাজ্যেও এবার ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু, জানালো খাদ্য দফতর

Date:

Share post:

পশ্চিমবঙ্গেও কার্যকর হল ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা। শুক্রবার এক নির্দেশিকা জারি করে এমনই জানিয়েছে নবান্ন।

খাদ্য দফতরের ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে পরিযায়ী শ্রমিকরা রোজগারের তাগিদে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যান, তাঁদের যাতে খাদ্যাভাব না হয় সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
রাজ্য জানিয়েছে, যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা আছে, তাঁরা এখন থেকে দেশের যে কোনও এলাকা থেকেই রেশন তুলতে পারবেন। এই লক্ষ্যে বেশ কিছুদিন ধরেই রাজ্যে আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণের কাজ চালাচ্ছে। এই কাজ প্রায় শেষের মুখে বলে খবর নবান্ন সূত্রে। আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সংযুক্তিকরণের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছে রাজ্য খাদ্য দফতর৷

রাজ্যের নির্দেশিকায় রেশন ডিলারদের বলা হয়েছে, প্রতিদিনের লেনদেন এখন থেকে অলনাইনে করতে হবে, যাতে হিসাবের পূর্ণাঙ্গ তথ্য পোর্টালে এন্ট্রি হয়। দ্রুত রাজ্যে এই প্রকল্প কার্যকর করা হবে বলে জানানো হয়েছে নবান্নের এই নির্দেশিকায়।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...