Thursday, May 14, 2026

প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরী

Date:

Share post:

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা সুদর্শন রায়চৌধুরী। শনিবার সন্ধ্যায় উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী সুদর্শনবাবু ছাত্রজীবন থেকেই বাম রাজনীতিতে বিশ্বাসী ছিলেন । ছাত্র আন্দোলন করার সময়ই কমিউনিস্ট পার্টিতে যোগ দেন । ১৯৬৭ সালে সিপিএমের সদস্যপদ পান। রাজনীতির পাশাপাশি সমানতালে চলতে থাকে অধ্যাপনার কাজ। শ্রীরামপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন তিনি। ১৯৮৯-৯১ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন সুদর্শনবাবু। এরপর ২০০৬ সালে জাঙ্গিপাড়া থেকে বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হন। সেই নির্বাচনে জিতেই তিনি বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার উচ্চশিক্ষা মন্ত্রী হন ।
২০১২ সালে সিপিএমের হুগলি জেলা সম্পাদকের দায়িত্বভার সামলান। টানা ছ’বছর এই দায়িত্বে ছিলেন। আমৃত্যু তিনি ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...