Thursday, May 14, 2026

এক কাপ চা ১৫ লাখ: মদন মিত্রের প্রতীকী প্রতিবাদ

Date:

Share post:

ভবানীপুরে একেবারে মূল রাস্তার উপরে চায়ের দোকান। রবিবাসরীয় সকালে হৈ চৈ। আর সেই দোকানও যার তার, নয় খোদ বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। ভিআইপির (Vip) দোকানের চায়ের (Tea) দাম কত? শুনলে আক্কেলগুড়ুম হওয়ার জোগাড়! এক কাপ চায়ের দাম নাকি 15 লক্ষ টাকা। না, চা খেয়ে সেই দাম আবশ্যক মেটাতে হয়নি ক্রেতাদের। এটা একেবারেই প্রতীকী। বলা যায় ব্যঙ্গাত্মক। 2014-র ভোটের আগে দেশবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু সেই অর্থ এখনও চোখে দেখেননি কেউ। তাই ব্যঙ্গ করে এ দিন ‘পনেরো লাখি চা’ খাওয়ালেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন মদন মিত্র। এদিন সকালে তাঁর চায়ের দোকানে হাজির ছিলেন বেশ কয়েকজন তৃণমূলের কর্মী-সমর্থক। ছিলেন পথচলতি মানুষ। মোদির মুখোশ পরেও হাজির হয়েছিলেন অনেকে। সব মিলিয়ে মদন মিত্রের প্রতীকী চায়ের দোকান ঘিরে রবিবারের সকাল জমজমাট ভবানীপুর।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...