Monday, April 6, 2026

জলে থইথই রাজ্যের একাধিক জেলা,পরিস্থিতি পরিদর্শনে ঘাটালে সুব্রত মুখোপাধ্যায়

Date:

Share post:

টানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক জেলা। জলস্তর বাড়ায় প্লাবিত একাধিক গ্রাম। বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা। যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে হাত লাগিয়েছে প্রশাসন। আজ ঘাটাল পুর-এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এলাকাবাসীকে সবরকম সহায়তা করার আশ্বাস দেন তিনি।

শনিবার ডিভিসির ছাড়ার জন্য জলে ভাসে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা। উদয়নারায়ণপুরের হরিহরপুর, টোকাপুর শিবানীপুর, হোদোল, কুরচি – এই ৫টি জায়গায় বাঁধ ভেঙে দামোদরের জল ঢুকতে শুরু করে গ্রামে। উদয়নারায়ণপুর-তারকেশ্বর রাজ্য সড়কের ওপর দিয়ে হু হু করে বইতে থাকে জল। জলের তোড়ে হাওড়া ও হুগলির মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলে থইথই উদয়নারায়ণপুর হাসপাতাল ও কলেজ। আমতা ও উদয়নারায়ণপুরে উদ্ধারকাজে নেমেছে NDRF ও বিপর্যয় মোকাবিলা দল।

জলযন্ত্রণার একই ছবি হুগলির খানাকুলের একাধিক গ্রাম। উদ্ধারকাজে নেমেছে বায়ুসেনা। জলের স্রোত অতিরিক্ত বেশি থাকায় ঢুকতে পারেনি স্পিড বোট। এরপর বায়ুসেনার হেলিকপ্টার করে শতাধিক গ্রামবাসীকে উদ্ধার করা হয়। এর পাশাপাশি, গতকাল থেকেই খানাকুলের বন্দিপুরে দ্বারকেশ্বর ও ঘোড়াদহে রূপনারায়ণের বাঁধ ভেঙে হু-হু করে জল ঢুকতে শুরু করেছে। এখানেও কয়েকটি এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার সকাল থেকেই বাঁধের ধারে আটকে থাকা স্থানীয় মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনীর কপ্টার। এই প্রথম আরামবাগে সেনাবাহিনীর কপ্টার নামিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। খানাকুলের ধান্যঘরির বেড়াপাড়ার ১১ জনকে উদ্ধার করে আরামবাগের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে ৩জন মহিলাকে, ৮ জন শিশু ও কিশোর । এদিকে দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে প্লাবিত জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ এলাকাও। রাস্তার উপর দিয়ে বইছে জল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...