Sunday, April 26, 2026

চারবারের চ্যাম্পিয়নদের বিদায় ঘণ্টা বাজিয়ে মহিলা ফুটবলের ফাইনালে কানাডা

Date:

Share post:

মহিলা ফুটবলের ‘সুপার পাওয়ার’ মানেই মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের চারবার অলিম্পিকে সোনা জেতার নজির আছে। কিন্তু সেই দলকেই বাড়ি ফেরার রাস্তা দেখিয়ে দিল কানাডার প্রমীলা বাহিনী। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে প্রথমবার ফাইনালের ওঠার সুযোগ পেয়েছিল কানাডা। কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেই সেবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাঁদের। তবে ৯ বছর পর তার বদলা নিল কানাডিয়ানরা। ২০১৬ সালে চেষ্টা করেও এটা সম্ভব হয়নি।

কাসিমা স্টেডিয়ামে সেই সেমিফাইনালেই  ১-০ ব্যবধানে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল তারা। সেইসঙ্গে প্রথমবারের মতো  অলিম্পিক ফুটবলের ফাইনালে পা রাখল কানাডার মহিলা ফুটবল দল।
ঐতিহাসিক এই জয়ে কানাডার হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার আলেকজান্দ্রা ফ্লেমিং জেসি। পেনাল্টি থেকে আসে এই জয়সূচক গোল। আগামী ৬ অগস্ট সোনা জয়ের লড়াইতে নামবে কানাডা।
আমেরিকা মহিলা দলকে মনে করা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। কিন্তু কানাডার বিপক্ষে সেমিফাইনালে তারা জেতার মতো খেলতে পারেনি। নিজেদের মধ্যে ছিল না কোনও সমন্বয়। ছন্দ এবং গতিহীন খেলেছে তারা। খেলোয়াড়দের ভুল করতে দেখে কোচ অ্যানডোনভস্কি টাচ লাইন থেকে বার বার হতাশা ব্যক্ত করতে থাকেন।

 

Related articles

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...