Thursday, May 14, 2026

সক্রিয় মৌসুমী অক্ষরেখা, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি

Date:

Share post:

আগামী এক-দু’ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকা থেকে মৌসুমী অক্ষরেখা গোয়া হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেকারণে দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে।
আজ সকালেই আবহাওয়া দফতর জানিয়েছিল, মঙ্গল ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এদের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় বৃষ্টি হবে। আগামিকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস রয়েছে। যদিও পূর্বাভাসে জানানো হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, জুন ও জুলাই মাসের পরিসংখ্যানে দক্ষিণে অতিবৃষ্টি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...