Friday, May 15, 2026

আগামিকাল ধুতি-পাঞ্জাবিতে সেজে শপথ নেবেন জহর সরকার

Date:

Share post:

বিজেপি মনোনয়ন জমা দেয়নি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার (Rajyasabha) উপনির্বাচনে জয়ী হন তৃণমূল (TMC) প্রার্থী প্রাক্তন আইএএস (IAS) তথা প্রসার ভারতীর প্রাক্তন সিইও (CEO) জহর সরকার (Jahar Sarkar)। বুধবার, শপথ নেবেন তিনি। সূত্রের খবর, ধুতি-পাঞ্জাবি পরে একেবারে খাঁটি বাঙালি বেশেই সংসদে পা রাখবেন প্রাক্তন এই দুঁদে আমলা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে জহর সরকারের ভাল সম্পর্ক দীর্ঘদিনের। আদ্যন্ত বাঙালি প্রাক্তন এই আমলার স্কুল জীবন কেটেছে সেন্ট জেভিয়ার্সে। প্রেসিডেন্সি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। মাস্টার্স করেন সমাজবিদ্যাতেও। বিভিন্ন বিষয়ে ডিগ্রিও পান সাসেক্স ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে।

বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতানৈক্যের মধ্যেই মেয়াদ শেষের চার মাস আগে প্রসারভারতীর সিইওর পদে ইস্তফা দেন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে রাজ্যের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে তুলোধনা করেন জহর।

প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে তাঁকেই প্রার্থী করে তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় চলে গেলেন তিনি। সোমবার বিধানসভায় আনুষ্ঠানিক সাংসদ হিসেবে জহর সরকারের নাম ঘোষণা হয়। নবনির্বাচিত সাংসদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়। জহর সরকার জানান, “কেন্দ্রীয় সরকারের দোষ ত্রুটি এবার তাদের সামনে দাঁড়িয়ে তুলে ধরার সুযোগ পেলাম”।

আরও পড়ুন- উদার মার্কেসের নামে এই সিপিএম আসলে পাগল তালিবান! অজন্তা ইস্যুতে বিস্ফোরক বসুন্ধরা

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...