Friday, May 15, 2026

শেষরক্ষা হল না! মৃত্যু হল সন্তান-পরিত্যক্ত বৃদ্ধার

Date:

Share post:

পুলিশের উদ্যোগে বাড়ি ফিরলেও শেষরক্ষা হল না। মৃত্যু হল সন্তান-পরিত্যক্ত বৃদ্ধার। বুধবার রাতে চূড়ান্ত অমানবিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা। কৃষ্ণনগরে মেয়ের বাড়িতে থাকতেন বছর ৭০-এর ঠাকুরদাসী সাহা (Thakurdashi Saha)। অসুস্থ হওয়ায় সপ্তাহখানেক আগে পাইকপাড়ায় মামার বাড়িতে মাকে রেখে যান মেয়ে। সেখানে থাকেন বৃদ্ধার মা ও বোনেরা। অভিযোগ, তাঁরা দায়িত্ব নিতে চাননি। তিনদিন আগে ঠাকুরদাসীর এক বোন তাঁকে দমদম স্টেশনের কাছে ফেলে রেখে যান বলে অভিযোগ। বৃষ্টির মধ্যে সেখানেই পড়েছিলেন বৃদ্ধা।

বুধবার, রাতে গোঙানি শুনে সিঁথি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে পাইকপাড়ায় রাজা মণীন্দ্র রোডে বাপের বাড়িতে পৌঁছে দেয়। বৃহস্পতিবার সকালে সেখানে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। তাঁকে হাসপাতালে ভর্তি করার চেষ্টাও করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ঠাকুরদাসীর। ঘটনায় বৃদ্ধার মেয়ের বিরুদ্ধেও অভিযোগের আঙুল উঠেছে।

আরও পড়ুন:ময়নাগুড়িতে লোকালয় থেকে উদ্ধার বার্মিজ প্রজাতির পাইথন  

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...