Thursday, June 4, 2026

রুপো জয়ী রবি কুমারকে ৪ কোটি টাকা পুরষ্কার হরিয়ানা সরকারের

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) রুপো জয়ী রবি কুমারকে( ravi kumar) ৪ কোটি টাকা পুরষ্কার দিচ্ছে হরিয়ানা সরকার। বৃহস্পতিবার ৫৭ কেজির কুস্তিতে ভারতকে পদক এনে দিয়েছেন রবি কুমার। এরপরই বিশাল আর্থিক পুরষ্কার ঘোষণা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

এদিন টুইট করে রবিকে অভিনন্দন জানিয়ে খট্টর লিখেছেন, “আমাদের ঘরের ছেলে রবি দাহিয়া শুধু হরিয়ানার নয়, সারা ভারতের হৃদয় জিতে নিয়েছে। রুপো জেতার জন্য ওকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। জীবনে আরও সাফল‍্য আসুক তোমার।”

এদিন জানান হয়, হরিয়ানা সরকার ৪ কোটি টাকা দিচ্ছে রবি কুমারকে। সঙ্গে সরকারি চাকরি এবং  কম টাকায় জমি দেওয়া হচ্ছে ভারতীয় এই কুস্তিগীরকে। এ ছাড়াও রবি কুমারের গ্রামে কুস্তির জন্য একটি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানান হয়েছে।

আরও পড়ুন:ব্রোঞ্জ পদক জয় হল না দীপক পুনিয়ার

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...