Thursday, May 14, 2026

বিজেপি নেতা জয়প্রকাশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, ফোন ফাঁস

Date:

Share post:

বিজেপি (BJP) নেতা জয়প্রকাশ মজুমদারের (Jay prakash Majumder) নামে গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল। এই মর্মে বিধাননগর উত্তর থানায় (Bidhannagar North PS) তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান বাগদার (Bagda) এক বাসিন্দা। সেখানে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ওই ব্যক্তির নাম অরূপ রতন রায় (Arup Ratan Roy)

জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য একটা সময় জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। সেই পরিচয়ের সুবাদে তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে বলে অরূপ রতন রায়কে
জানিয়েছিলেন জয়প্রকাশবাবু। এবং উত্তর ২৪ পরগণার বাগদা এলাকায় ইন্ডিয়ান অয়েল গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বিনিময়ে সল্টলেকে নিজের অফিসে বসে গত ১২ জানুয়ারি নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা অরূপ রতন রায়ের থেকে নিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার।

অরূপ রতন রায়ের আরও অভিযোগ, এরপর থেকে লাইসেন্সের ব্যাপারে জিজ্ঞাসা করলেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার। শুধু তাই নয়, বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি।

অরূপ রতন রায়ের সঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এর কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। যেখানে ওই ব্যক্তির সঙ্গে বিজেপি রাজ্য সহ-সভার সভাপতির বিধানসবা ভোটে টিকিট বন্টন সংক্রান্ত আলোচনাও শোনা গিয়েছে। ওই ব্যক্তি জয়প্রকাশ মজুমদার-এর কাছে ভোটে দাঁড়ানোর আবদার করছেন। আবার গ্যাসের লাইসেন্স নিয়েও দু’জনের মধ্যে কথাবার্তা চলছে। যদিও এই অডিও ক্লিপ-এর সত্যতা যাচাই করা হয়নি।

এবিষয়ে জয়প্রকাশবাবু জানান, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছেন অরূপ রতন। একাধিকবার টাকা চেয়ে এই ব্যক্তি তাঁকে ব্ল্যাকমেল ও হেনস্তা করেন বলেও অভিযোগ বিজেপি নেতার। বিষয়টি নিয়ে অভিযোগকারীর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় পাল্টা একটি লিখিত অভিযোগও দায়ের করেন বিজেপির রাজ্য সহ-সভাপতি।

 

 

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...