Saturday, June 6, 2026

ত্রিপুরায় ভয় পেয়েছে বিজেপি: ভিডিও পোস্ট করে টুইটে দাবি কুণালের

Date:

Share post:

২০২৩-এ বিধানসভা নির্বাচন ত্রিপুরাতে (Tripura)। তবে সেখানে কার্যত জমি হারিয়েছে প্রাক্তন শাসকদল বামেরা। সেই কারণেই এতদিন আত্মস্তুতিতে ভুগছিল বিজেপি। তবে, তৃণমূলের (TMC) সংগঠন সে রাজ্যে যত শক্তিশালী হচ্ছে, উদ্বেগ বাড়ছে গেরুয়া শিবিরে। শুক্রবার, সকালে একটি ভিডিও পোস্ট (Vdo Post) করে এমনই দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) তিনি লেখেন,
“ত্রিপুরা: ভয় পেয়েছে বিজেপি। দলের সভাতেই স্বীকার করছে দুর্বলতা। আর টাটকা বৈঠকের ছবি দলের কর্মীরাই পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে।”
সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন কুণাল। তাতে দেখা যাচ্ছে, বিজেপির একটি রুদ্ধদ্বার বৈঠক চলছে। সেখানে কার্যকারিণী বৈঠকে স্থানীয় বিজেপি নেতা স্পষ্ট বলছেন, সংগঠন মজবুত না হলে, দল দুর্বল হবে এবং দল দুর্বল হলে সরকারও দুর্বল হবে। অর্থাৎ বিজেপি যদি সংগঠনকে মজবুত করতে না পারে, তাহলে ২০২৩-এর নির্বাচনে সেই রাজ্যে তাদের ক্ষমতা ধরে রাখা অনিশ্চিত হয়ে পড়ছে কার্যত সেটা স্বীকার করে নিচ্ছেন এই দলীয় নেতা।

কুণাল জানান, এই ভিডিওটি তাঁকে পাঠিয়েছেন বিজেপির একজন কর্মী। আর সেটাই স্বাভাবিক। কারণ, দলের রুদ্ধদ্বার বৈঠকে বাইরের কারও উপস্থিতি সম্ভব নয়। অর্থাৎ ত্রিপুরায় হাওয়া যে ঘুরতে শুরু করেছে, সেটা বুঝতে পেরেই বিজেপির অনেক নেতা-কর্মী পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরের দিকে আসার চেষ্টা করছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) যেদিন ত্রিপুরা সফরে গিয়েছিলেন, সেদিনও তাঁকে ঘিরে যথেষ্ট উন্মাদনা দেখা গিয়েছিল ত্রিপুরাবাসীর মধ্যে। সেদিন সন্ধেয় বহু নেতা-কর্মী যোগ দিয়েছিলেন তৃণমূলে। তারপরের থেকে তৃণমূল যোগদান অব্যাহত রয়েছে। কুণাল ঘোষের ত্রিপুরার সফরকালেও অনেকেই ঘাসফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন। এই পরিস্থিতিতে বিজেপি যে আশঙ্কার মেঘ দেখবে সেটাই স্বাভাবিক বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

 

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...