Monday, May 11, 2026

এখনও জলমগ্ন খানাকুল, ত্রাণশিবিরেও জল থাকায় সমস্যায় দুর্গতরা

Date:

Share post:

প্লাবিত এলাকার বেশিরভাগ জায়গা থেকেই জল নামতে শুরু করলেও এখনও জলমগ্ন হুগলির খানাকুল (Khanakul)। পরিস্থিতি এমনই যে ত্রাণশিবিরও জলমগ্ন। ফলে প্লাবন থেকে বাঁচতে আশ্রয় নেওয়ার জায়গাতে গিয়েও আতান্তরে দুর্গতরা। খানাকুলের মারোখান পঞ্চায়েতের হানুয়ারে গোটা ফ্লাড-শেল্টারটাই (Flood-Shelter) জলবন্দি। সেখানে আশ্রয় নিয়েছে পাঁচটি পরিবার। তার মধ্যে একটি পরিবারের দুই শিশু অসুস্থ। কিন্তু জলের মধ্যে তাকে চিকিৎসার নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

 

হুগলি (Hoogli) জেলা প্রশাসন সূত্রে খবর, খানাকুলে ত্রাণ শিবির রয়েছে ৩টি পঞ্চায়েতে। তার বাইরে বিভিন্ন স্কুলে ফ্লাড শেল্টার করা হয়েছে। কিন্তু সরকারি ফ্লাড শেল্টার জলের তলায় বলে জানান হুগলি জেলা পরিষদ সদস্য মুন্সি নজবুল করিম।

বৃহস্পতিবার বৃষ্টি কমলেও খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। একাধিক এলাকায় স্কুলবাড়ির বেশিরভাগ অংশ ডুবে রয়েছে। জলবন্দি পরিবারকে উদ্ধার করতে এয়ারলিফ্ট করেছে বায়ুসেনা। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় বিলি করা হয় শুকনো খাবার ও পানীয় জল।

 

 

Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...