Saturday, April 4, 2026

২০২২-এর উচ্চ মাধ্যমিকের সিলেবাস নিয়ে নির্দেশিকা জারি সংসদের, কী থাকছে তাতে?

Date:

Share post:

আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২১-এর প্রস্তাবিত সিলেবাসের (Syllabus) উপরেই নেওয়া হবে। নির্দেশিকা জারি করে এমনটাই জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (Council)। সংসদের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যে সিলেবাস কমানো হয়েছে তার উপর ভিত্তি করে পরিবর্তিত প্রশ্নের ধরনেই সামনের বছর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ও ২০২২-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা (High Secondary Examination) নেওয়া হবে। তবে যে বিষয়গুলির লিখিত পরীক্ষা ৬০ নম্বর বা তার কম হবে সেই বিষয়গুলির কোনও সিলেবাস বাদ দেওয়া হবে না।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিষয়ভিত্তিক কতটা সিলেবাস কমানো হয়েছে? প্রশ্নপত্রের ধরন কী হবে? তার জন্য ইতিমধ্যেই সংসদের ওয়েবসাইটে (Website) নোটিফিকেশন দেওয়া রয়েছে।

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪০% সিলেবাস কমানোর কথা বলা হয়েছিল। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও সেই একই সিলেবাস কমানোর ইঙ্গিতই নির্দেশিকায় দেওয়া হয়েছে।

আরও পড়ুন:কার পদবি ব্যবহার করতে পারবে সন্তান? ঐতিহাসিক রায় দিল্লি হাইকোর্টের

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...