Sunday, March 29, 2026

পাক জঙ্গি গোষ্ঠীর লিংকম্যানের হদিশ হুগলিতে

Date:

Share post:

পাক জঙ্গি গোষ্ঠীর লিংকম্যানের হদিশ হুগলিতে। লিংকম্যানের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেনের তথ্য প্রমাণ হাতে এসেছে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। লিংকম্যানের (LinkMan) বাড়িতে হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থার একটি দল।
স্থানীয় সূত্রে খবর, সাদ্দাম হোসেন নামে এক যুবকের বাড়িতেও তল্লাশি চালায় তদন্তকারী দল। সঙ্গে ছিল হুগলি রুরাল পুলিশ। যদিও সাদ্দাম কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। সাদ্দামের বাবা শেখ আবদুল রহমান জানান, সকাল নটা নাগাদ NIA এবং জেলা পুলিশ আসে। তিন ঘণ্টা তল্লাশি চালায়। তাঁকে জানানো হয়, তাঁর ছেলের অ্যাকাউন্ট এবং এলাকার আর এক যুবক নিজাম সরকারের অ্যাকাউন্টে (Account) পাকিস্তানের একটি থেকে অ্যাকাউন্টের লেনদেন হয়েছে। সে কারণেই তল্লাশি। যদিও তাঁর ছেলে কোনো ভাবেই জড়িত নয় বলে দাবি আবদুল রহমান। ছেলের অ্যাকাউন্টে ব্যবহার করত অন্য একজন।
সূত্রের খবর, পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হুগলির যুবকের সঙ্গে সম্পর্কের একাধিক তথ্য আছে NIA হাতে। এমনকী, পাকিস্তানের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেন দেন হত ওই লিংকম্যানের অ্যাকাউন্ট থেকে।  হুগলি গ্রামীণ পুলিশকে সঙ্গে নিয়ে সরাসরি ওই যুবকের বাড়ি তারকেশ্বরের বাজেমোড়াতে হানা দেন জাতীয় তদন্তকারী সংস্থার অধিকারীকরা। বাড়িতে এই মুহূর্তে তালা লাগানো। বাড়িতে নিজাম সরকার বা তাঁর পরিবারের কোনও সদস্যের দেখা মেলেনি।


Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...