Saturday, June 20, 2026

খুব একাকিত্ব বোধ করছেন বাবুল! কেন এমন ফেসবুক পোস্ট “দলহীন” সাংসদের

Date:

Share post:

বিজেপি (BJP) কিংবা সক্রিয় রাজনীতি থেকে “সন্ন্যাস” নিলেও সাংসদ (MP) পদে ইস্তফা দেবেন দেবেন করেও, তা আর করে উঠতে পারেননি। এমনকি, তাঁর রাজনৈতিক কেরিয়ারের ঘোলাজলের মতো পরিস্থিতির মধ্যেই নিজেকে এখনও জনপ্রতিনিধি বা সাংসদ প্রতিপন্ন করতে তহবিল (MP LAD) থেকে রাস্তার আলোর বাতিস্তম্ভের জন্য নতুন করে খরচ বরাদ্দ করেছেন আসানসোলে (Asansol)।

আরও পড়ুন:জনসনের সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিল কেন্দ্র

এরই মধ্যে তাঁর একাই দিন কাটছে বলে জানালেন সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আজ, শনিবার ফেসবুক পোস্টে ফের একবার তাঁর ‘’স্বেচ্ছা নির্বাসনের’’ কথা জানিয়ে বাবুল লিখেছেন, ‘’একা ঘরে নিজের সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগে । কিন্তু এখন নিজেকে অস্বাভাবিক রকম একা লাগছে।’’

এখানেই শেষ নয়। বাবুল আরও লেখেন, “জীবন আসলে একমুখী পথ। যে পথ ধরে এতটা এসেছেন, সে রাস্তা ধরে আর ফিরতে পারবেন না।” অনেকেই মনে করছেন, এই আবেগতাড়িত বাবুল তাঁর সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের সামান্য সম্ভাবনাটুকুও ঝেড়ে ফেলকেন। বাবুলের এদিনের এই পোস্টে তাঁর প্রয়াত মা সুমিত্রাদেবী অনেকটা বড় অংশজুড়ে রয়েছেন। যেখানে মা-কে স্মৃতিচারণা করেছেন বাবুল।

সম্প্রতি, বাবুলের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোড়ন পড়েছে রাজ্য রাজনীতিতে। যেখানে তিনি বিজেপি ও সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন। এমনকী, দিল্লির সরকারি বাংলো ছাড়ার কথা জানিয়েছিলেন। সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন। কিন্তু বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠকের পর আসানসোলের সাংসদ ইস্তফা দেননি সাংসদ পদ থেকে। আপাতত তিনি নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...