Thursday, May 14, 2026

অক্টোবরেই বাজারে আসতে চলেছে শিশুদের টিকা, সুখবর শোনাল সেরাম কর্তা

Date:

Share post:

তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়ার আগেই বাজারে শিশুদের জন্য টিকা আসবে কিনা, তানিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর ঠিক সেই সময় আশার বার্তা শোনাল সেরাম ইন্সটিটিউট।  অক্টোবরেই ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকা আসছে বলে জানালেন সেরাম কর্তা, আদর পুনাওয়ালা।

করোনার তৃতীয় ঢেউ শিশুদের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই তা নিয়ে স্বভাবতই চিন্তিত অভিভাবক থেকে শুরু করে চিকিৎসকেরাও। শুক্রবার সেরাম কর্তা স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার সঙ্গে দেখা করেন। বৈঠকে কোভিশিল্ডের উৎপাদন ও সরবরাহ নিয়ে বিস্তর কথা হয়। বৈঠক শেষে আদর জানান, ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ‘কোভোভ্যাক্সের’-এর ট্রায়াল চলছে। খুব শীঘ্রই সেই ট্রায়াল সম্পূর্ণ হবে। তারপরই বাজারে শিশুদের ভ্যাকসিন চলে আসবে। পাশাপাশি তিনি এও জানান, ২ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের জন্যও টিকা প্রস্তুতের কাজ চলছে জোরকদমে।

তৃতীয় ঢেউয়ে শিশুদের উপর করোনার প্রভাব পড়ার আশঙ্কা করছেন গবেষকেরা। এর আগে মর্ডানা এবং ফাইজার শিশুদের টিকা আনার কথা ঘোষণা করেছে। এমনকি ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ‘জাইকভ-ভি’-এর নামও। এরই মধ্যে সেরাম কর্তার ঘোষণায় আরও খানিকটা স্বস্তি পেল গোটা দেশ।


Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...