Thursday, May 14, 2026

দুষ্কৃতীদের গুলিতে খুন অকালি দলের যুবনেতা, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

Date:

Share post:

শনিবার সকালে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো পাঞ্জাবের(Punjab) মোহালি(Mohali) জেলায়। অকালি দলের(akali dal) এক যুব নেতাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। প্রায় ২০ রাউন্ড গুলি চালানো হয় ভিকি মিট্টুখেরা নামের ওই নেতাকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবনেতার। গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিকি সেক্টর ৭১-এর মাটোর মার্কেটে নিজের গাড়িতে বসতে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁর উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে হামলা চালানোর জন্য ওই এলাকায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। এরপর ভিকি নিজের গাড়িতে বসতে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে। এরপরই গাড়িতে চড়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে এই হত্যাকাণ্ডের পর রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে পাঞ্জাবের রাজনীতি।

আরও পড়ুন:অক্টোবরেই বাজারে আসতে চলেছে শিশুদের টিকা, সুখবর শোনাল সেরাম কর্তা

ভিকির মৃত্যুতে পাঞ্জাবের অকালি দলের বর্ষীয়ান নেতা ও দলের মুখপাত্র দলজিৎ সিং জানিয়েছেন, এই ভয়ংকর হামলার ঘটনা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত ছবিটা ফুটে উঠছে। তাঁর কথায়, “পাঞ্জাবে আইনশৃঙ্খলার যা অবস্থা দাঁড়িয়েছে তাতে কেউই নিরাপদ অনুভব করছে না। দিনেদুপুরে এমন হামলার ঘটনা থেকে বোঝা যাচ্ছে আইনকে দুষ্কৃতীরা আর ভয় পাচ্ছে না।”

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...