Thursday, May 7, 2026

তপ্ত ত্রিপুরা: আদালত চত্বরে পর পর তৃণমূলের গাড়ি ভাঙচুর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের

Date:

Share post:

বেলা যত বাড়ছে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে ত্রিপুরার(Tripura)। রবিবার খোয়াই থানায় উত্তপ্ত পরিস্থিতির পর দেবাংশু- সুদীপ সহ ১৪ জন তৃণমূল(TMC) নেতা কর্মীকে আদালতে নিয়ে যায় পুলিশ। আদালত চত্বরে তখন উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু ও দোলা সেনরা। সেখানেও বিজেপির হামলার মুখে পড়তে হলো তৃণমূল নেতৃত্বদের। একের পর এক তৃণমূল নেতাদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুরের পাশাপাশি বিজেপির হামলায় শিকার হয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতা সুবল ভৌমিক। আদালতের সামনেও বিপুল জমায়েত করে রয়েছে বিজেপি সর্মথকরা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পুলিশের তরফ থেকে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুন:তপ্ত ত্রিপুরা: আদালতে নিয়ে যাওয়া হল দেবাংশুদের, থানাতেই অবস্থান অভিষেকের

এই ঘটনায় রীতিমতো সরব হয়ে ওঠেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষ। সংবাদমাধ্যমকে কুণাল ঘোষ বলেন, “এখানকার পরিস্থিতি ভয়াবহ। আদালত চত্বরেও সন্ত্রাস জারি রেখেছে বিজেপি। প্রচুর পরিমাণে বিজেপির গুন্ডারা গোটা আদালত চত্বর ঘিরে রেখেছে। একের পর এক গাড়ি ভাঙচুর করা হচ্ছে আমাদের। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কোনওরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা কি আইনের শাসন চলছে?”

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...