Thursday, May 7, 2026

ত্রিপুরা ইস্যুতে সোমে সংসদে ধর্নায় বসবে তৃণমূল

Date:

Share post:

ত্রিপুরা(Tripura) কাণ্ডের জেরে এবার সংসদেও ঝড় তুলতে চলেছে তৃণমূল। দেবাংশু, জয়া, সুদীপ সহ ১৪ তৃণমূল নেতাকে গ্রেফতার ও হামলার প্রতিবাদে সোমবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায়(Dharna) বসেছেন তৃণমূলের সাংসদরা। রবিবার তৃণমূল(TMC) সূত্রে জানানো হয়েছে এমনটাই।

শনি-রবিবার মিলে ত্রিপুরায় যা ঘটছে, তার বিরুদ্ধে সোমবার সকাল সাড়ে ১০ টায় সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা থেকে দলের সমস্ত সাংসদকে এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার সংসদের ধর্নায় উপস্থিত থাকবেন অভিষেক নিজেও। সব মিলিয়ে সোমবার ফের উত্তাল হতে চলেছে সংসদ চত্ত্বর।

আরও পড়ুন:তপ্ত ত্রিপুরা: আদালত চত্বরে পর পর তৃণমূলের গাড়ি ভাঙচুর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের

এদিকে, আজ কিছুক্ষণ আগে আক্রান্ত যুব তৃণমূল নেতা সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত সহ ১৪ জন তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে যাওয়া হল আদালতে। রবিবার সকাল থেকেই উত্তপ্ত ত্রিপুরার খোয়াই। এখনও খোয়াই থানাতেই অবস্থান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...