Thursday, May 7, 2026

মোদিকে সরিয়ে মোতেরা স্টেডিয়াম নীরজের নামে করা হোক, দাবি তৃণমূলের

Date:

Share post:

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে করা হোক নীরজ চোপড়া স্টেডিয়াম। এমনটাই দাবি তৃণমূলের। প্রসঙ্গত, গত শুক্রবার কেন্দ্রের বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘’খেলরত্ন’’ পুরস্কার থেকে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম সরিয়ে, সেখানে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের নামে করার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এ কথা ঘোষণা করেছেন। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে প্রধানমন্ত্রীর নিজের নামের স্টেডিয়ামটির নামও বদলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে “সোনার ছেলে” নীরজ চোপড়ার স্টেডিয়াম করার দাবি জানিয়েছে তৃণমূল।

প্রসঙ্গত, অলিম্পিকের ইতিহাসে এই প্রথম অ্যাথলেটিক্সে সোনা পেল ভারত। গত ৭৫ বছরে এই উচ্চতায় আর কোনও অ্যাথলিট পৌছতে পারেননি। টোকিও অলিম্পিকে চ্যাপলিনের সোনা জিতেছেন নীরদ চোপড়া। তৈরি করেছেন ইতিহাস। বিশ্বের দরবারে ভারতকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন। তাহলে নীরজের নামে মোতেরা স্টেডিয়ামের নাম রাখলে তাঁকে যোগ্য সম্মান দেওয়া হবে। আর এখন তো নাম পালটানোর যুগ, সুতরাং এটা মানানসইও হবে। মন্তব্য তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের।

আরও পড়ুন- বাবার জন্মদিনের সুখের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রেয়া

 

 

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...