Thursday, May 7, 2026

লাইফ জ্যাকেট পরেই ত্রাণ বিলি জেলাশাসক থেকে মহকুমা শাসক, বিডিও-র

Date:

Share post:

খানাকুলের প্লাবিত এলাকায় লাইফ জ্যাকেট পরে দুর্গতদের ত্রাণ বিলি করলেন হুগলির জেলাশাসক থেকে শুরু আরামবাগ মহকুমা শাসক ও স্থানীয় বিডিও। রবিবার, খানাকুল দুই নম্বর ব্লকের রামচন্দ্রপুর ত্রাণ শিবির পরিদর্শন করার পাশাপাশি দুর্গত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন জেলাশাসক দীপাপ প্রিয়া পি(Dipap Priya P) ও আরামবাগ মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভি(Hasin Jahera Rizvi)।

অন্যদিকে খানাকুল এক নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী(Santanu Chakraborty), খানাকুল এক নম্বর অঞ্চলের বিস্তীর্ণ জলমগ্ন এলাকায় ত্রাণ বিলি করেন। এদিন, জেলাশাসক দীপাপ প্রিয়া পি, আরামবাগ মহকুমা শাসককে সঙ্গে নিয়ে সড়ক পথে খানাকুল যান। তারপর স্পিডবোটে চেপে প্লাবিত এলাকা পরিদর্শন করেন। খানাকুলের দুর্গত এলাকার বাসিন্দারা সরকারি ত্রাণ পাচ্ছেন কি না এবং পানীয় জলের সমস্যা আছে কি না সেই বিষয়ে খোঁজ খবর নেন তাঁরা। পাশাপাশি ত্রাণ শিবিরগুলিতে সঠিক ভাবে পরিচালিত হচ্ছে কি না ও খাদ্যের কোনও অভাব আছে কি না সেটাও দেখেন। এমন কী বন্যার জলে এখনও কেউ বন্দি হয়ে থাকলে তাঁকে দ্রুত উদ্বার করার নির্দেশ দেন।

খানাকুল এক নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তীর উদ্যোগে একটি দল খানাকুলের প্লাবিত এলাকায় ছাদের উপরে থাকা মানুষগুলি হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এই বিষয়ে খানাকুল এক নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী জানান, এদিন খানাকুল এক নম্বর অঞ্চলে ত্রাণ বিলি করা হয়। উচ্চ প্রশাসনের নির্দেশে সিভিল ডিফেন্স ও এনডিআরএফের দল উদ্ধার কাজ করছে। প্রতিকূল পরিস্থিতিতে জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিওকে পাশে পেয়ে সন্তুষ্ট স্থানীয়রা।

আরও পড়ুন- মোদিকে সরিয়ে মোতেরা স্টেডিয়াম নীরজের নামে করা হোক, দাবি তৃণমূলের

 

 

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...