Monday, March 16, 2026

শেষ সপ্তাহে রণকৌশল ঠিক করতে খাড়গের বাড়িতে বৈঠকে তৃণমূলসহ ১৫ বিরোধীদল

Date:

Share post:

বাদল অধিবেশনের(monsoon session) শেষ সপ্তাহে রণকৌশল ঠিক করতে রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গের(Mallikarjun Kharge) বাড়িতে বৈঠক করল তৃণমূল সহ ১৫ বিরোধী দল। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের(TMC) দুই সাংসদ অর্পিতা ঘোষ ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। জানা যাচ্ছে অধিবেশনের শেষ লগ্নে কেন্দ্রীয় সরকারকে(central government) কীভাবে কোণঠাসা করা যায় সেই রণকৌশল ঠিক করতে এদিন বৈঠকে বসেন বিরোধীরা।

 

জানা গিয়েছে, বাদল অধিবেশনের শেষ লগ্নে সরকারকে কোণঠাসা করতে রণকৌশল ঠিক করার পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদের দুই কক্ষ ওবিসি সংশোধনী বিল পাস করার ক্ষেত্রে কোনরকম বিরোধিতা করবে না বিরোধীরা। তবে অন্যান্য ক্ষেত্রে যেভাবে কেন্দ্রের বিরোধিতা চলছে তা জারি থাকবে। এদিন বৈঠক শেষে রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ সিনহা বলেন, “এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই ক্ষেত্রে কেন্দ্রকে সমর্থন করব। সেই সঙ্গে শ্রেণিভিত্তিক জনগণনার বিষয়েও জোর দেব।” তিনি আরও বলেন, “সংসদে অধিবেশন চালানো কেন্দ্রের দায়িত্ব। এই বিল পাশ হলে রাজ্যগুলি নিজেদের মতো পিছিয়ে পড়া শ্রেণির তালিকা তৈরি করতে পারবে”।

আরও পড়ুন:ত্রিপুরায় অভিষেকের প্রাণ সংশয়, বিমানে গুন্ডা তুলে দেয় বিজেপি: বিস্ফোরক অভিযোগ মমতার

উল্লেখ্য, চলতি বাদল অধিবেশনে সংসদে বিরোধী দল বিক্ষোভের মাঝে পড়ে বারবার মুলতুবি করতে হয়েছে অধিবেশন। তবে এসব কিছুর মাঝেই কোনরকম আলোচনা না করে একের পর এক বিল পাসের অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। এই ঘটনায় সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছিল ডেরেক ও’ব্রায়েনকে। বিল পাসকে পাপড়ি চাটের সঙ্গে তুলনা করেন তিনি। যদিও এবার কেন্দ্রে রানা ওবিসি সংশোধনী বিলে বিরোধীদের সমর্থন পেল সরকার।

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...