Wednesday, May 13, 2026

পেগাসাস: NSO-র সঙ্গে কোনও লেনদেন হয়নি, বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রকের

Date:

Share post:

পেগাসাস ইস্যুতে রীতিমতো উত্তাল গোটা দেশ। দেশের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির ফোনে আঁড়িপাতার ঘটনায় মোদি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। এই আবহেই প্রথমবার পেগাসাস ইস্যুতে সরকারি বিবৃতি প্রকাশ করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। যেখানে স্পষ্ট ভাবে দাবি করা হয়েছে, এই স্পাইওয়্যারের নির্মাতা NSO গ্রুপের সাথে কোনরকম লেনদেন করেনি সরকার। রাজ্যসভার বাম সংসদ ড: সিবাদাসনের প্রশ্নের জবাবে এমনটাই জানানো হয়েছে সরকারের তরফে।

বাদল অধিবেশনে সরকারের কাছে সম্প্রতি লিখিত প্রশ্ন করেছিলেন সিপিএম সাংসদ সিবাদাসন। তিনি জানতে চান, সরকার কি এনএসও গ্রুপ টেকনোলজির সঙ্গে কোনো রকম লেনদেন করেছে? যদি করে থাকে তাহলে তার বিস্তারিত প্রকাশ করা হোক। এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ এ জানানো হয়, NSO গ্রুপের সঙ্গে কোনো রকম লেনদেন সরকার করেনি।

আরও পড়ুন:মানবদেহে ককটেল টিকা নিরাপদ, মিশ্র প্রতিষেধকের প্রভাব ভালই, জানাল ICMR

উল্লেখ্য, পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে শুরু থেকেই উত্তপ্ত হয়েছে সংসদের বাদল অধিবেশন। সম্প্রতি বেশকিছু মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে ইসরায়েলি এই সফটওয়্যারকে হাতিয়ার করে দেশের বিশিষ্ট ব্যক্তিদের ফোনে আড়িপাতা হয়েছে। যেখানে বিরোধী নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, সাংবাদিকের পাশাপাশি বাদ যাননি বিচারপতিরাও। আড়িপাতা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরের মত ভিভিআইপিদের ফোনে। বিরোধীদের তরফ এ বারবার দাবি জানানো হয় এই ইস্যুতে সংসদে আলোচনা হোক। তবে সে দাবি উড়িয়ে দিয়েছে সরকার। এদিকে পেগাসাস কাণ্ডে এনএসও স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার ছাড়া কাউকে তারা এই সফটওয়্যার বিক্রি করে না। এবার সরকারি বিবৃতিতে দাবি করা হলো এনএসও-র সঙ্গে কোনওরকম লেনদেন করা হয়নি সরকারের তরফে। সব মিলিয়ে পেগাসাস কাণ্ডে রহস্যের জাল আরও জাল হতে শুরু করেছে।

 

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...