Monday, May 11, 2026

উত্তরবঙ্গজুড়ে সাড়ম্বরে পালিত হল আদিবাসী উৎসব

Date:

Share post:

গোটা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে বিভিন্ন জায়গায় পালিত হল আদিবাসী দিবস। আদিবাসী দিবসে বিরসা মুন্ডার মূর্তির আবরণ উন্মোচন হলো ওদলাবাড়িতে। সোমবার শিলিগুড়ি -জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির উদ্যোগে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ওদলাবাড়ি চৌরাস্তার মোড়ে মূর্তির উন্মোচন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক। এদিন অনুষ্ঠানে মন্ত্রী বুলুচিক বরাইক তাঁর বক্তব্যে বিরসা মুন্ডার জীবন কাহিনী তুলে ধরেন। এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন জানান, স্বাধীনতা সংগ্রামে বীর বিরসা মুন্ডার আত্মবলিদান শুধুমাত্র আদিবাসী সমাজই নয়, সমগ্র দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে চিরাচরিত আদিবাসী প্রথায় মন্ত্রী বুলুচিক বরাইক সহ অতিথিদের বরণ করে নেওয়া হয়। বিশেষ পুজো পাঠের পর মূর্তির আবরণ উন্মোচন করা হয়। জানা গিয়েছে, বিরসা মুন্ডার আরও দুটি পূর্ণাবয়ব মূর্তিও এদিন রাঙামাটি চা বাগান এবং গুরজংঝোড়া চা বাগানে উন্মোচন করা হয়েছে, এসজেডিএ-র উদ্যোগে। প্রত্যেকটি মূর্তিতে প্রায় ৫ লক্ষ টাকা খরচ করা হয়েছে জানা গেছে। মূর্তিগুলি জলপাইগুড়ির শিল্পী বিশ্বজিৎ ঘোষের তৈরি বলে জানা যায়।

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...