Monday, May 18, 2026

বাংলাদেশ-ভারত বিমান চলাচল ফের শুরু করতে তৎপরতা

Date:

Share post:

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল আবার শুরু করার বিষয়ে ঢাকার প্রস্তাবে দিল্লি সম্মতি দিয়েছে । প্রায় চার মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে। সব ঠিকঠাক থাকলে দ্বিপক্ষীয় ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনার আওতায় চলতি সপ্তাহেই আবার দু’দেশের মধ্যে বিমান চলবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন-  এ বার আদমসুমারি হবে পুরোপুরি ডিজিটাল

এর আগে গত সপ্তাহেই বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে ভারতের কাছে বিমান চলাচল শুরু করার প্রস্তাব দেওয়া হয়। ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় নানা দিক খতিয়ে দেখে সেই প্রস্তাবে অবশেষে সম্মতি দিয়েছে বলে মন্ত্রণালয় সূত্রেজানা গিয়েছে।
যদিও ঠিক কবে থেকে ঢাকা ও চট্টগ্রামে বাণিজ্যিক বিমান ফের চালানো সম্ভব হবে, সে ব্যাপারে মন্ত্রণালয়ের তরফে ভারতীয় এয়ারলাইনস সংস্থাগুলির সঙ্গে আলোচনা চলছে ।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান জানিয়েছেন, ‌‘আমাদের প্রস্তাব ছিল- ১১ অগস্ট থেকেই এয়ার বাবল সিস্টেমের অধীনে বিমান চলাচল আবার শুরু করা হোক। এখন দেখা যাক, ভারতীয় কর্তৃপক্ষর সঙ্গে আলোচনার মাধ্যমে কোন তারিখ চূড়ান্ত করা যায়।

advt 19

 

Related articles

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...