Saturday, May 16, 2026

জল্পনার অবসান, পিএসজিতে সই করলেন লিওনেল মেসি

Date:

Share post:

জল্পনার অবসান। আগামী দু’বছরের জন‍্য পিএসজিতে( psg) সই করলেন লিওনেল মেসি( messi)। মঙ্গলবার রাতে সরকারিভাবে ঘোষণা করল পিএসজি।

এদিন পিএসজির পক্ষ থেকে টুইট করে বলা হয়,” মেসি পিএসজির নতুন খেলোয়াড়। মেসিকে স্বাগত।” তবে বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পড়লেও, প‍্যারিস সেন্ট জ‍্যার্মাইনে ৩০ নম্বর জার্সি পড়ে খেলবেন।

মঙ্গলবার থেকেই ফ্রান্সে ছিল মেসি ভক্তদের ভিড়। বিকেলেই প‍্যারিসে পৌঁছে যায় মেডিকেল টেস্ট করাত। তারপরই সরকারি ভাবে ঘোষণা করা হয় মেসির পিএজিতে যোগ দেওয়া।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদ হয় মেসির। এরপর গত রবিবার ক্যাম্প ন্যুয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চোখের জলে ক্লাবকে বিদায় জানান আর্জেন্তাইন সুপারস্টার। এরপর থেকেই শুরু হয় তার পরবর্তী ঠিকানা হিসেবে পিএসজির নাম। শেষমেশ মঙ্গলবার রাতে তা সীলমোহর পড়ল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...