Monday, May 11, 2026

শহরের মাল্টিপ্লেক্স ও পাঁচতারা হোটেলের বিনোদন করে ছাড়ের সিদ্ধান্ত কলকাতা পুরনিগমের

Date:

Share post:

কোভিড আবহে দীর্ঘদিন ধরে বন্ধ কলকাতার মাল্টিপ্লেক্স ও পাঁচতারা হোটেলগুলি ৷ ফলে আয়ের পরিমাণ কমেছে সবারই ৷ এই অবস্থায় বিনোদন করে ছাড়ের আবেদন জানিয়েছিলেন মালিকপক্ষ ৷

আরও পড়ুন- উত্তাল রাজ্যসভা: নির্ঘুম রাত কাটল বেঙ্কাইয়া নাইডুর, কেঁদে ফেললেন সংসদে এসে

বর্তমানে ধাপে ধাপে লকডাউন উঠলেও করোনার সংক্রমণ রুখতে এখনও জারি আছে নানা বিধিনিষেধ ৷ এখনও শহরে নাইট কার্ফিউ রয়েছে ৷ ফলে গ্রাহক সেভাবে পাওয়া যাচ্ছে না ৷ এর জেরে আয়ের পরিমাণ অনেকটাই কমেছে ৷ অথচ মাল্টিপ্লেক্স ও হোটেলগুলির রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতন-সহ অন্যান্য সমস্ত খরচ এখনও বহন করতে হচ্ছে কর্তৃপক্ষকে ৷

কলকাতা পুরনিগমের প্রশাসকমণ্ডলীর বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় ৷ সেখানেই স্থির হয়েছে, যে সমস্ত মাল্টিপ্লেক্স ও পাঁচতারা হোটেলগুলি কর ছাড়়ের আবেদন জানিয়েছে, তাদের সেই সুবিধা দেওয়া হবে ৷ তারই ভিত্তিতে আইনক্স কর্তৃপক্ষকে ১ লক্ষ ৯৫ হাজার ৫৫৬ টাকা, আইটিসি সোনার বাংলাকে ৪ লক্ষ ২৪ হাজার টাকা বিনোদন করে ছাড় দেওয়া হয়েছে ৷ এছাড়াও, আরও কিছু হোটেল ও মাল্টিপ্লেক্সকে কর ছাড়ের আওতায় আনা হবে বলে পুরনিগমের তরফে জানানো হয়েছে ৷

advt 19

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...