Saturday, May 2, 2026

চোটের কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত শার্দুল ঠাকুর, চিন্তায় টিম ইন্ডিয়া

Date:

Share post:

বৃহস্পতিবার ইংল‍্যান্ডের ( England)বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ( 2nd test) খেলতে নামছে ভারতীয় দল( india team)। তার আগে চিন্তার ভাঁজ টিম ইন্ডিয়া অন্দরে। এক ব্রিটিশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী চোটের কবলে পড়েছেন শার্দুল ঠাকুর( shardul thakur)। হ‍্যামস্ট্রিং এ চোট পান তিনি। যার ফলে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত তিনি।

শুধু টিম ইন্ডিয়াই নয়, চোট কবলে ইংল‍্যান্ড টিমও। চোটগ্রস্থ স্টুয়ার্ট ব্রড ও। যার ফলে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত তিনিও। এদিন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ( ecb) তরফ থেকে জানান হয়, “অনুশীলনের সময়ে ডান পায়ে চোট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। পা মুচকে গিয়েছে। বুধবার স্ক্যান করার পর চোটের গভীরতা সম্বন্ধে জানা যাবে। যা সম্ভাবনা, তাতে দ্বিতীয় টেস্ট তো বটেই, গোটা সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন এই অভিজ্ঞ পেসার।”

বৃষ্টির কারণে পাঁচ ম‍্যাচের প্রথম টেস্ট ড্র হয়। কিন্তু দ্বিতীয় ম‍্যাচ থেকে ঘুড়ে দাঁড়াতে মরিয়া দু”দল। তার আগে চোট চিন্তায় রাখছে দুই টিমকেই।

আরও পড়ুন:কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত শাস্ত্রীর, পরবর্তী কোচ হিসাবে উঠে আসছে দ্রাবিড়ের নাম

 

Related articles

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও...

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...