Saturday, May 16, 2026

বর্ধমান হস্টেল চত্বরে জুনিয়র চিকিৎসকের রক্তাক্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

হস্টেল (Hostel) চত্বর থেকে জুনিয়র চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College)। মৃতের নাম শেখ মোবারক হোসেন (Shek Mobarak Hussain)। পূর্ব বর্ধমানের (East Bardhawan) নাদনঘাটের বছর তেইশের ওই জুনিয়র চিকিৎসক সার্জারি বিভাগের হাউস স্টাফ ছিলেন। এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।

 

অভিযোগ, মঙ্গলবার মধ্য রাতে মেডিক্যাল কলেজের ৩ নম্বর বয়েজ হস্টেলের পিছন থেকে মোবারক হোসেনকে রক্তাক্ত উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি খুন- খতিয়ে দেখছে পুলিশ।

 

তবে মৃত জুনিয়ার চিকিৎসকের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

 

advt 19

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...