Monday, March 16, 2026

পরিচারিকাদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দিচ্ছে শ্রম দফতর

Date:

Share post:

বাড়ির পরিচারিকাদের জন্য নয়া উদ্যোগ রাজ্য সরকারের। অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাঁদের পটু করতে এ বার হাতেকলমে প্রশিক্ষণ দেবে রাজ্য শ্রম দফতর। বুধবার সেই কর্মসূচির শুরু হল। রাজ্যের শ্রমমন্ত্রী বেচরাম মান্নার উপস্থিতিতে বুধবার থেকেই শুরু হল প্রশিক্ষণের কাজ। উপস্থিত ছিলেন, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ফিরদৌসি বেগম ও শ্রম দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন- রাজ্যসভায় তুলকালাম: মহিলা সাংসদদের উপর আক্রমণ গণতন্ত্রে আঘাত, মন্তব্য পাওয়ারের
নিশ্চয়ই ভাবছেন কেন এই উদ্যোগ? আসলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন শিশুর অনলাইন ক্লাস থেকে চটজলদি মেসেজ সবেতেই প্রয়োজন হয় স্মার্টফোনের। কিন্তু অধিকাংশ পরিচারিকাই স্মার্ট ফোনের ব্যবহার সেভাবে জানেন না। আধুনিক প্রযুক্তির সঙ্গেও তাঁরা পরিচিত নন। ফলে সমস্যা হয়। এই কারণেই তাঁদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে রাজ্য সরকারের শ্রমদফতর এই বিশেষ উদ্যোগ নিয়েছে । শ্রমমন্ত্রী জানিয়েছেন, কলকাতা ও আশেপাশের বিভিন্ন শহরতলিতে এই প্রশিক্ষণ শিবির করা হবে। প্রাথমিকভাবে স্থির হয়েছে উত্তর ২৪ পরগনার বারাসত, বসিরহাট, বারাকপুর, বনগাঁ, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার ও হুগলির শ্রীরামপুর ও চন্দননগরে পর্যায় ক্রমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। তিন দিনের জন্য এই প্রশিক্ষণ হবে। সময় প্রতিদিন চার ঘন্টা ।

মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন , এই প্রশিক্ষণের ফলে গৃহকর্তা ও পরিচারিকা উভয় পক্ষই উপকৃত হবেন। সব শ্রেণির মানুষের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত প্রতিটি জায়গায় প্রশিক্ষণের কাজ শুরু হবে।

advt 19

 

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...