Wednesday, June 10, 2026

যান্ত্রিক গোলযোগ, উৎক্ষেপণের পরেও কক্ষপথে পৌঁছতে পারল না ইসরোর কৃত্রিম উপগ্রহ

Date:

Share post:

ধাক্কা খেল ইসরো। নির্দিষ্ট সময়ে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হলেও লক্ষ্যে পৌঁছতে পারল না ইসরোর কৃত্রিম উপগ্রহ। প্রযুক্তিগত গোলযোগ থাকায় নির্দিষ্ট রাস্তা থেকে সরে গিয়ে ভেঙে পড়ে উপগ্রহটি। বৃহস্পতিবার একটি টুইটে এমনটাই জানিয়েছে ইসরো।

আরও পড়ুন:হিমাচলে ধসে নিঁখোজ বাসের হদিশ মিলল, মৃতের সংখ্যা বেড়ে ১৩

বৃহস্পতিবার ভোরে ৫টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করা হয় ইওএস-০৩ নামের একটি উপগ্রহ। জিএসএলভি-এফ১০ রকেটের মাধ্যমে এই উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার লক্ষ্য ছিল ইসরোর। সেই মতো সতীশ ধাওয়ন স্পেস সেন্টার থেকে সফলভাবেই উৎক্ষেপিত হয়েছিল এই ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’। উৎক্ষেপণের সময় একটি টুইট করে একথা জানায় ইসরো।

কিন্তু উৎক্ষেপণের ১৫ মিনিট পর যাত্রার কক্ষপথের তৃতীয় স্তরে ভেঙে পড়ে এই উপগ্রহ। ভেঙে পড়ার আগে বিজ্ঞানীরা দেখেন, যান্ত্রিক গোলযোগ থাকায় নির্দিষ্ট রাস্তা থেকে কিছুটা সরে যায় উপগ্রহ-যান GSLV-F10। মহাকাশ থেকে শত্রুপক্ষের ওপর নজরদারিতে সক্ষম ছিল এই কৃত্রিম উপগ্রহটি। কিন্তু তা সত্ত্বেও ইসরোর পরিকল্পনামাফিক কাঙ্খিত জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথে পৌঁছতে পারল না এই উপগ্রহ।


Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...